নিজস্ব সংবাদদাতা

বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন “ভারত একটি দরিদ্র দেশ, বাংলাদেশের উচিত ভারতের জনগণের পাশে দাঁড়ানো। প্রতিবেশী হিসেবে এটা আমাদের কর্তব্য।” “ভারতীয় মেয়েদের মিনি স্কার্ট এবং প্রতিবেশী দেশের লজ্জা” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সম্প্রতি সরকারের নেয়া এক সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বাংলাদেশের পাট কেবল ভারতে যাবে, বিশ্বের আর কোন দেশে বাংলাদেশ পাট রপ্তানি করবে না। বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের এমন সিদ্ধান্তকে আত্মঘাতী বলছে বিশ্লেষকরা। এ বিষয়ে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “আওয়ামীলীগের কোন ভুল নেই। পাট নিয়ে সরকারের এমন সিদ্ধান্ত দেশের ভাবমূর্তী উজ্জ্বল করবে। অহেতুক কিছু লোক বিরোধিতা করছে।” সরকার হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, জানতে চাইলে মন্ত্রী জানান “ভারতের মানুষ বেশ দরিদ্র। ওরা টাকার অভাবে জামা কাপড় কিনতে পারে না। সাধারণ মানুষতো বটেই, বলিউডের মেয়েরাও টাকার অভাবে ভালো জামা কিনতে পারে না। ছোটছোট জামা পরে দিন কাটাতে হয়।” মন্ত্রী বলেন, “আমাদের দেশ থেকে পাট গেলে সেখান থেকে সূতা হবে। এরপর সে সুতা দিয়ে জামা বানিয়ে ওরা পরবে।” এ নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই বলে দাবি করেন মন্ত্রী লতিফ সিদ্দীকী।