আশরাফুলকে নিয়ে মুভি বানাবেন স্টিভেন স্পিলবার্গ




স্পোর্টস প্রতিনিধি : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার মো: আশরাফুলকে নিয়ে মুভি বানানোর ঘোষনা দিয়েছেন হলিউডের লিজেন্ড মুভিমেকার স্টিভেন স্পিলবার্গ। আজ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ডিম্বাকৃতির কেক কেটে তিনি এ ঘোষনা দেন। মুভিতে নাম ভূমিকায় অভিনয় করবেন শ্রী রজনীকান্ত। এর আগে শচীন টেন্ডুলকারকে নিয়ে মুভির নাম ভূমিকায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দক্ষিণ গ্রহের এ অলৌকিক অভিনেতা। স্টিভেন স্পিলবার্গ উপস্থিত সাংবাদিকদের বলেন, রজনীকান্তের অনুরোধে (ইচ্ছায়) তিনি এ মুভি বানাচ্ছেন। ১ ঘন্টার এ মুভিতে আশরাফুল সব ক’টি টেস্ট খেলুড়ে দলের সাথে ১টি করে টেস্ট ম্যাচ খেলবেন। ওয়ানডে কিংবা সাম্প্রতিক সময়ের জনপ্রিয় টি২০ ম্যাচ খেলা হবে না কেন, এমন প্রশ্নের জবাবে স্পিলবার্গ বলেন, “৩,৬০০ সেকেন্ডের এত লম্বা সময়ে সীমিত ওভার কিংবা টি২০ খেলে রজনীকান্তের পোষায় না। রজনীর লাইফে সীমিত বলে কোন শব্দ নেই।” “জিরো ইনফিনিটি” নামের এ মুভিতে আরো অভিনয়ে করেছেন রজনীকান্ত এবং রজনীকান্ত। অতিথি অভিনেতা হিসেবে আছেন রজনীকান্ত। এছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত।

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Followers

সপ্তাহের পঠিত শীর্ষ পাঁচ

সপ্তাহের পঠিত শীর্ষ পাঁচ

মাসের পঠিত শীর্ষ পাঁচ

 

দৈনিক আজকাল xxxxxxx xxxxxর xxxxx xxxxxx || xxxxxx