নিজস্ব পাকিবেদক ।।
প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি নিয়ে অতিরিক্ত চুলকানির কারণে মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে, যাতে রাষ্ট্রদ্রোহের অভিযোগও করা হয়েছে। আরজিতে বলা হয়েছে, নারী নীতি নিয়ে পত্রিকায় লেখালেখির সূত্র ধরে আমিনীর স্ত্রী বিষয়টি জানতে পারেন। এরপর থেকে কথায় কথায় স্বামীকে গদাম দিতে থাকেন এবং পান না খেতে চাপ প্রয়োগ করেন। চলমান এ চাপে ভেঙে পড়ে বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে প্রতিশোধ নেয়ার হুমকী দেন। যা মোবাইলে রেকর্ড করে রাখেন আমিনীর স্ত্রী। এরপরই হল্লা বেঁধে যায়।
গত ২১ মার্চ রাতের খাবার খেয়ে ঘুমাতে যাবার সময় আলোচিত এ ঘটনা ঘটে। ঘটনার সময় আমিনীর পরনে একটি বিলাতি সেন্ডু গেঞ্জি এবং সাদার উপর কালো চেকের লুংগি ছিলো। স্ত্রীর সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে সেন্ডু গেঞ্জির এক হাতা ছিড়ে যায়। এর জন্য জিডি করতে গেলে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে আমীনি কিংবা উনার স্ত্রীর সাথে যোগাযোগের হাজারো চেষ্টা করেও কানেকশন নেয়া যায়নি।
